Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা পৌরসভায় ফাঁসিতে ঝুলে পারভেজ(২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার(৩০ জুলাই) রাতে উপজেলার এলেঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের হিরাকোটা গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনো একসময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবক এলেঙ্গা পৌরসভায় অবস্থিত বাংলার মেলা সংস্থা(বিএমএস) এনজিওতে কর্মরত ছিলেন। দুমাস আগে মাঠকর্মী হিসেবে যোগদানের পর থেকেই অফিস কার্যালয়ে রাত্রিযাপন করে আসছিল। সকালে আত্মহত্যার খবর পেয়ে বাংলার মেলা সংস্থার কার্যালয় থেকে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার মোল্লা আজিজুর রহমান বলেন, শনিবার সকালে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version