Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের সদরে ২০৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামের শাহজামানের ছেলে শফিকুল ইসলাম (৩০)। এসময় ২০৩ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত শফিকুল ফেন্সিডিল লালমনিরহাট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version