Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় পর্যায়ের কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version