নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলা ৭নং দাইন্যা ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় বানভাসীদের পাশে থেকে ত্রাণ বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
শনিবার (২৯ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ৭নং দাইন্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশক্রমে টাঙ্গাইল সদর উপজেলা ৭নং দাইন্যা ইউনিয়নে আলসাকান্দা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বিএনপি নেতা ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় দুই শতাধীক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে চাল, মুড়ি, চিরা, গুর এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ফরহাদ ইকবাল বলেন, করোনাকালীন লকডাউনের মধ্যে এবং বন্যা কবলিত সাধারণ মানুষের মুখে একাধিকবার খাবার তুলে দিয়েছি। এলাকার মানুষের জীবিকা ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের খাবারের অভাব দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করেছি কিএনপির পক্ষ থেকে পরিবারগুলোর কষ্ট কিছুটা লাগব করতে। সাম্প্রতিক বন্যায় টাঙ্গাইলের চরা ল ও নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বানভাসীদের পাশে থেকে আমি কাজ করে যাচ্ছি।
ত্রাণ বিতরণ কালের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ৭নং দাইন্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাকোয়াত হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের, সদর থানা ছাত্রদলের সহ-সভাপতি মো. ফরিদ’সহ জেলা, থানা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
