নিউজ ডেস্ক: ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগপূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পন উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন।
প্রধান অতিথি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেন, বাংলাদেশে এত অল্প সময়ে একটি পত্রিকা পাঠক প্রিয়তা অর্জন করেনি- যা বাংলাদেশ প্রতিদিন অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিন শুধু প্রিণ্ট ভার্সনেই এগিয়ে নয়- এটি এখন অনলাইনেও পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
পরে অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ প্রতিদিন’র ১২ বছর পূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উদ্বোধন করেন।

