Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাবার লাশের পাশে কান্না করছিল ৬ মাসের শিশু কন্যা, পালাল মা

ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ওই এলাকার হুমায়নের ভাড়া দেওয়া বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মরদেহের পাশে ৭ মাসের আবু সাইদের এক কন্যা শিশু সন্তান পাওয়া গেলেও পলাতক রয়েছেন তার স্ত্রী হৃদয় ভানু (৩৪)

আবু সাঈদ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়ার ওমর আলীর ছেলে। পলাতক হৃদয় বানু হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়তুন নেছার মেয়ে।

স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী-সন্তান রেখে হৃদয় ভানু নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। হৃদয় ভানুর ইতোপূর্বে এক যুবকের সাথে বিয়ে হয়েছিল।

সম্প্রতি গত ৬ মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তারা দুজনে জনৈক হুমায়ুনের বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় ভানু এক কন্যা শিশু নিয়ে বসবাস করতেন তারা। মাঝে মাঝে আবু সাইদ ওই বাসায় এসে থাকতেন।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সাইদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় ভানু পলাতক আছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version