Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসচাপায় দুই ইন্টার্ন চিকিৎসক নিহত, আন্দোলনে শিক্ষার্থীরা.

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহতের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে শোক র‌্যালি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটসের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি রাসেল সরকার, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি আ. বাতেন ও রাজু আহমেদ।

তারা বলেন, বর্তমানে নেশাগ্রস্ত ও প্রশিক্ষণ ছাড়া চালক দিয়ে গাড়ি চালানো হচ্ছে। ফলে প্রতিনিয়ত বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। রোববার বিকেলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হন। এভাবে আর কত প্রাণ ঝরবে সড়কে। কত মায়ের বুক খালি করবে নে’শাগ্রস্ত চালকরা। দ্রুত সময়ের মধ্যে ঘা’তক চালক ও হেলপারকে গ্রেফতারি এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। ২৪ ঘণ্টার মধ্যে ঘা’তক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁ’শিয়ারি দেন তারা।

রোববার বেড়াতে গিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় বাসের চাপায় হামীম তূর্য (২১) ও সাদিয়া ইসলাম (২৬) নামে দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version