Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ হারাল মাদরাসার সাবেক অধ্যক্ষ

ফাইল ছবি, সংগৃহীত।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন এ দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। পরে রাতে ওই শিক্ষকের ছোট ভাই আব্দুর রাজ্জাক তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে স্থানীয় গোলাবাড়ী বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বাজারের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিরাপদে ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে মাদারগঞ্জগামী একটি বাস আব্দুল কাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়।

এরপর উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে রাত ১১ টার দিকে মৃত ঘোষণা করেন। শিক্ষক মাওলানা আব্দুল কাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমেছে শোকের ছায়া।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version