Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসের ধাক্কায় শিশু নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বাসচাপায় ফাহিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শিশুটির মা-বাবা। নিহত ফাহিম সদর উপজেলার কলেজপাড়া এলাকার আল মামুনের ছেলে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এসআই নবীন জানান, ‘মোটরসাইকেলযোগে আল মামুন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বাসাইল থেকে ফিরছিলেন। ভাতকুড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় আল মামুনসহ তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিমকে মৃত ঘোষণা করে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version