নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে ১ জন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
আহতদের গুরুতর অবস্থা দেখে মধপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ও ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে ধনবাড়ী-মধুপুর সড়কের হাজরাবাড়ী এলাকার চাড়াভাঙা ব্রিজের কাছাকাছি এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- ধনবাড়ী উপজেলার রামবাড়ী গ্রামের মৃত হামেদ আলীর খানের ছেলে আফসার আলী খান (৪০)।
আহতরা হলেন-১। ধনবাড়ী উপজেলার মো. সুজন আলীর স্ত্রী সানজিদা (৩০) ২। আনিছুর রহমানের ছেলে মানিক (২৮) ৩। মৃত আব্দুল বাছেদের ছেলে মজিদ তালুকদার (৭০) ৪। হারুন মিয়ার ছেলে বাবু (২৫) ৫। মো. রুবেল মিয়ার মেয়ে রিয়া মণি (৫) ৬। রুবেল হোসেনের স্ত্রী সীমা (২৫) ৭। মৃত আবুল কাশেমের ছেলে আজমত আলী (৫০) ৮। মৃত ওসমান আলীর ছেলে আবুল হোসেন সরকার (৭৫) ৯। লোকমান আলীর ছেলে লাবলু হোসেন (২২) ১০। মৃত মোনছের আলীর ছেলে আবু হানিফ (৪০) ১১। মৃত হামেদ আলীর ছেলে আলতাফ হোসেন (৫০) ১২। হযরত আলীর ছেলে জিহাদ আলী (৫০) ১৩। আবেদ আলীর ছেলে সাবেদ আলী (৫০) ১৪। মানিক শেখের ছেলে বাহাদুর শেখ (৬৫) ১৫। মজর আলীর মেয়ে মমতা (২৫)
১৬। মধুপুর উপজেলার মৃত আবু হানিফের ছেলে আনসার আলী (৫০) ১৭। নাগরপুর উপজেলার নাজিম উদ্দিনের ছেলে হযরত আলী (৪৫) ১৮। একই উপজেলার হযরত আলীর মেয়ে আংগুরী বেগম (২৮) ১৯। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাবুল (৪৮) ২০। একই উপজেলার আবুল তালেব মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৪২)।
এ ঘটনায় মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, সকালে ধনবাড়ী থেকে টাঙ্গাইলগামী আনসার পরিবহনের একটি মিনি বাস হাজরাবাড়ী এলাকায় আসলে বাসের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপাড় নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
