নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে অন্তপক্ষে ৭জন। নিহত ওই চালক ঢাকা সাভারের মূত আরোশ তুল্লা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫৫)। এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে অন্তত ১০ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সেকেন্ড অফিসার নূর-এ আলম সিদ্দিকী জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার চলভাবলা এলাকায় বালুবোঝাই ট্রাকের সাথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে বাসের চালক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি অারো বলেন, দুর্ঘটনার পরপরই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক সরানোর কাজ চলছে। দ্রুত গাড়ীর চাপ কমে অাসবে।

