Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএনপির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের ময়মনসিংহ সড়কের পিটিআইয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ ও শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল।

এ সময় সরকারি সা’দত কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, ট্রেক্সাইল ইনস্টিটিউট, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version