Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএনপির ঝটিকা মিছিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক : খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপি।

রায়ের ঘোষনার পর পরই জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে শান্তিকুঞ্জ মোড়ে পৌছালে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় ।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা। পরে পুলিশী তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় বিএনপির নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version