Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচীতে ছাত্রলীগ ও যু্বলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিএনপি। আজ বেলা ১টার দিকে কালিহাতীর চারান বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড.ফরহাদ ইকবাল বলেন, শান্তিপূর্ণ ভাবে আলোচনা সভা চলছিলো। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সমাবেশে হামলা করে। এসময় বিএনপি ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। তাছাড়া ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপভ্যান ও ৪ টি বাস গাড়ি ভাঙ্গচুর করে তারা।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, ছাত্রলীগ রাস্তায় মিছিল করছিলো। ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় দু’পক্ষের লোকজন ৪টি গাড়ি ভাঙ্গচুর করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version