নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রায় দিয়ে জেলহাজতে প্রেরনের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, কৃষকদলের সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সদর থান ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে সভাকে গিরে সতর্ক অবস্থানে ছিলো আইন শৃংখলা বাহিনী যার ফলে কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সমাবেশ সমাপ্ত হয়েছে।

