নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামে এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১০ দিন ধরে অবস্থান করছে। ওই প্রেমিকার অবস্থানের সময় থেকে লম্পট প্রেমিক ও তার পরিবার লাপাত্তা হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় এবং অনিশ্চতায় মানবেতর দিন কাটাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার ইছাপুর গ্রামের জনৈক কলেজছাত্রীর সাথে একই উপজেলার আফজালপুর গ্রামের খোরশেদ আলম দপ্তরীর ছেলে আয়নায় হক এর সাথে প্রায় দুই বছর যাবত প্রেমের সম্পক চলে আসছিল। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীর সাথে আয়নাল দৈহিক সর্ম্পকের জড়িয়ে পড়ে। সম্প্রতি তারা দুই জন আপত্তিকর অবস্থায় গোপালপুর থানা পুলিশের হাতে আটক হন। এরপর ২৬ অক্টোবর থেকে ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক আয়নালের বাড়িতে অবস্থান করছেন।
এসময় অবস্থা বেগতিক দেখে প্রেমিক আয়নালসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়। এ অবস্থায় ওই প্রেমিকা চরম নিরাপত্তাহীনতায় এবং অনিশ্চতায় মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কলেজছাত্রী জানান, দুই বছর ধরে আমার সাথে আয়নালের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল রাজ্জাক জানান, কলেজছাত্রী গত ২৬ অক্টোবর আয়নালের বাড়িতে আসলে তারা পালিয়ে যায়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে ওই বাড়িতে অবস্থান করে দেয়া হয়।

