Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বৈরাণ নদীতে মিলল যুবকের ভাসমান মরদেহ

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ। রবিবার (৯ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পৌর শহরের সূতি ঈদগাঁ মাঠ সংলগ্নের বৈরাণ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় জানান, রবিবার দুপুরে বৈরাণ নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গোপালপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে, মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version