টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
Sazal Ahmed
নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চাড়াবাড়ী বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চাড়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকেই চাড়াবাড়ী বাজারের সব দোকান বন্ধ রেখে ব্যবসায়ী মিজানের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী। পরে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিঞা লাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মহির উদ্দীন, চাড়াবাড়ী বাজার কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি মো. চান মিঞা, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।