Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভর্তি জালিয়াতির ১৩ সদস্য ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।
শুক্রবার (৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার এর নির্দেশে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি ইলেক্ট্রনিক্স ডিভাইস, ৯টি ডিভাইসের ব্যাটারি, ৭টি ইয়ার ফোন, ১টি পেন জব্দ করা হয়েছে। 
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন পরীক্ষার্থী আর বাকিরা জালিয়াতি চক্রের সহযোগী। তারা পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে পাস করানোর চেষ্টা করছিলো। এখন পর্যন্ত মূল হোতাকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে। 
গ্রেফতারকৃত হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহিষবের গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, কক্সবাজারের চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা গ্রামের জাফর আলমের ছেলে ইসতিয়াক আহম্মেদ, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সোনইকাজি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান এবং মধ্যকাশিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মজনু রহমান, সিরাজগঞ্জের শাহাজাতপুর উপজেলার বাজারঘাটি গ্রামের আলমগীর হোসেনের ছেলে জুবায়ের আলম, একই উপজেলার মশিপুর গ্রামের আবদুল মতিনের ছেলে আবু জোবায়ের মামুন, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম, কালিহাতী উপজেলার মালতি গ্রামের বাবলু মিয়ার ছেলে নাইবুর রহমান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে রাফাত বিন রাশেদ এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের বাবুল পালের ছেলে প্রদীপ পাল। ডিবি পুলিশ ভিপিংএর পরে ৩জন আটক হওয়ায় তাদের ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। 
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বছর মোট ৭১ হাজার ২ শত ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। মোট ৩৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version