Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভালবাসা দিবসে সিঙ্গেল সোসাইটির মিছিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ’সিঙ্গেলেই শান্তি, সিঙ্গেলেই মুক্তি’- শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভালবাসা দিবসে বিক্ষোভ মিছিল করেছে মাভাবিপ্রবি সিঙ্গেল সোসাইটি।

শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলকারী শিক্ষার্থীদের দাবি, সিঙ্গেলেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কোন প্রলোভনে হার মানবে না।

এসময় মাভাবিপ্রবি সিঙ্গেল সোসাইটির সভাপতি প্রসনজিৎ চৌধুরী, সাধারন সম্পাদক হিমেল খান, সুজন দাস পুলক, নাইমুর রহমান নাসিমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version