নিউজ টাঙ্গাইল ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ম্যুরাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
এসময় বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় পরিবার ও ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া করা হয়। এসময় বিশ্বদ্যিালয়ের সকল অনুষদের ডিন, ম্যুরাল নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
