Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আগামী ১২জুন থেকে ৪দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহকারী তথ্য অফিসার তাহলিমা জান্নাত, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আজিজুল হক, জেলা ইপিআই এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৬০ হাজার ১৫৯জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৪৩৭জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৪দিন ব্যাপী ক্যাম্পেইন সফল করার লক্ষে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version