ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভিমরুলের কামড়ে রহিম বাদশা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সাতবিলা গ্রামে এ ঘটনা ঘটে। রহিম ঐ এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে রহিম বাদশা গ্রামের পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। সেখানে ভিমরুলের ঝাঁক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে কালিহতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাদিন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

