Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযানে ৫ জনকে জরিমানা

News Tangail

নিউজ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বিভিন্ন অপরাধে ৫ জনকে ২০টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, সরকার নির্ধারিত দামের (১২ কেজি ১৪৯৮/-) অতিরিক্ত দামে (১৬৫০/১৭০০/- টাকা) সিলিন্ডার গ্যাস বিক্রয়ের দায়ে ফারুক হার্ডওয়ারকে ৫ হাজার, রনি স্টোরকে ৫ হাজার, মাহমুদুল হাসান স্টোরকে ৫ হাজার, ছোয়া এন্ড সিনথিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার, চিনির দাম বেশি নেয়া ও হালনাগাদ মূল্য তালিকা না থাকায় এলেঙ্গা কাচা বাজারে আনিস স্টোরকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ ও সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয় প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম চলবে বলেও জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version