Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভ্যান চালকের জমি দখলের পায়তারা, জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলা কাকুয়া ইউনিয়নের কমলপুর গ্রামের ভ্যান চালক সয়াল আলীর জমি দখলের পায়তারা ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি নিরীহ পরিবারটি। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রেখা বেগম। তিনি বলেন, আমাদের পরিবার নিরীহ কৃষক শ্রেণীর লোক, আমার স্বামী একজন খেটে খাওয়া ভ্যান চালক। আমার স্বামী বাড়িতে কাজ করছিলো। এসময় জমি দখলের পায়তারায় এলাকার ১৭/১৮ জন সন্ত্রাসী ধারায় গত ২৩ সেপ্টেম্বর দেসীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ির কাজে বাধা দেয়। তাতে আমরা প্রতিবাদ করলে আমার স্বামী ও ভাসুরকে মাথায় আঘাত করে। আমাকে আমার ছেলে ও নুনাশকে মারধর করে।

রেখা বেগম বলেন, আমার স্বামীর কাছে থাকা ঘরের টিন কেনার জন্য একলক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাদের চিৎকারে এলাকার লোকজন আসলে সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলার হুমকি ও ভয় দেখিয়ে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা বলে যায় এ ঘটনা কাওকে বললে তোদের সবাইকে হত্যা করে লাশ গুম করে ফেলবো। পরে এলাকার লোকজন চিকিৎসার জন্য আমাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। পরে আবার সন্ত্রাসীরা আমাদের বাড়িতে প্রবেশ করে ঘর মেরামতের সকল জিনিষপত্র খাম খোটা, টিন এবং ধান-চাউল এবং সংসারের যাবতীয় জিনিষপত্র লুট করে নেয়।

তিনি বলেন আমরা প্রাথমিক টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সদর থানার পুলিশ এঘটনার তদন্ত করতে এলাকায় গিয়েছিলো। আমরা এ ঘটনার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সুষ্ট বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version