Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৫ বছর পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটিরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

মজলুমের কন্ঠের সম্পাদক জাফর অাহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, চেম্বার অব কর্মাসের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

এ সময় দ্য ডেইলি স্টার টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, প্রথম আলো প্রতিনিধি কামনা শীষ শিখড়, জন কন্ঠ প্রতিনিধি ইফতেখারুল অনুপম, কালের কন্ঠ প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি নাসির আহমেদকে মজলুমের কন্ঠ এ্যাডওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে।পরে কেক কেটে ২৫ বছর পদার্পণ উৎসব পালন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version