ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন স্কুল ছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার ঘাটাইল সাগরদীঘী রাস্তার চেয়ারম্যান বাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহাজালালের ছেলে আবুবক্কর(১৫),মৃত ছমির উদ্দিনের ছেলে সিয়াম(১৪), রমজান আলীর ছেলে শরিফ(১৩)। এরা তিনজনই ধলাপাড়া বড়মেধার(ঝাইপাটা) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়েসিস ক্যাডেট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ধলাপাড়া থেকে শহর গোপিনপুর যাওয়ার সময় সাগরদীঘী রাস্তার চেয়ারম্যান বাড়ীর মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শরিফ ও আবুবক্কর নিহত হন। সিয়ামকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে নেওয়ার পথে রাস্তায় মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার মটরসাইকেল দুর্ঘঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
