Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মনোনয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির মনোনয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার সন্ধ্যায় গোপালপুর পৌর শহরে এ কর্মসূচী পালন করে দলীয় নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দীন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় আসেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির। তিনি এলাকায় ব্যাপকহারে গণসংযোগ করেন। দলীয় কর্মী সমর্থকদের বড় একটি অংশকে তিনি ঐক্যবদ্ধ করেন। ভেদাভেদ ভুলে অধিকাংশ কর্মীরা তার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ দিনের কোন্দলের অবসান ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version