Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে‌র মির্জাপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুর্যা সাটিয়াচড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন  উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের রাজিব মিয়ার ছেলে মনির হোসেন (২৮), শ্রীহরিপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হানিফ (২৮) ও পাইকপাড়া গ্রামের আবু সাইদ মীরের ছেলে হাবিব মীর (২৫)। তাদের কাছ থেকে গামছা, দা ও চাকু উদ্ধার করেছে পুলিশ।

পুুলিশ জানায়, ৮-১০ জনের ডাকাত দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা সাটিয়াচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে রাত ২টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দৌড়ে তিনজনকে গ্রেফপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে গামছা, দা ও চাকু উদ্ধার করা হয়।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, রাতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version