Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মাদক মামলায় ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মাদক মামলায় মনিরুজ্জামান রুবেল নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বাসাইল থানার এসআই মাহমুদুল হাসান বলেন, ‘রুবেলের বিরুদ্ধে ২০১৮ সালের ডিসেম্বর মাসে একটি মাদক মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিল। এ মামলায় তার গ্রেফতারী পরোয়াভূক্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নেতৃত্বে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version