নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে আমির হামজা নামের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী আমির হামজকে মাদ্রাসা কর্তৃপক্ষ নির্যাতনের করে হত্যা পর ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।
শনিবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার চকতৈল গ্রামের রফিক মিয়ার ছেলে এবং তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো গতকাল দুপুরে বাড়ি থেকে খাবার খেয়ে আমির হামজা মাদ্রাসায় চলে আসে। পরে আজ সকালে মাদ্রাসার এক ছাত্র আমির হামজার পরিবারকে জানায় আমির হামজা বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরন করে।
এব্যাপারে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
