নিজস্ব প্রতিনিধি : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও গ্রেফতারের প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
সোমবার দুপুরে টাঙ্গাইলে প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় পদ-প্রার্থী সমর্থিত নেতাকর্মীদের দ্বারা হামলা, মামলা দিয়ে অযথা হয়রানী ও ঐক্যফ্রন্টের নিরীহ নেতা কর্মীদের গ্রেফতার করে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।
তারা জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার লাগানোর বিধিনিষেধ, রাতের আধারে নিরীহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশীসহ বিভিন্ন কৌশলে হয়রানি করা হচ্ছে।
পুলিশি হয়রানীর ফলে জাতীয় ঐক্যফ্রন্ট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। সরকারি দলীয় এমপি পদ-প্রার্থীর নির্দেশে ইতিমধ্যে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও অবাধ সুষ্ঠ নির্বাচনের দাবি জানাচ্ছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
