নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনর্চাজ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ জুলাই সাবালিয়া থেকে স্কুল শিক্ষক আব্দুল কুদ্দুসের মোটরসাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ভিডিও দেখে টাঙ্গাইল সদর ফাঁড়ির এসআই মফিকুল রবিবার দুইজন এবং সোমবার একজনকে গ্রেফতার ও মোটরসাইকেলটি মধুপুর থেকে উদ্ধার করেন।

