Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা নেহাউল ইসলামের (১৮) মৃত্যু হয়েছে।

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সম্মান শ্রেণির প্রথম বর্ষে নেহাউল এবার ভর্তি হয়েছিলেন। তিনি বর্তমান মধুপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নেহাউল ইসলাম মধুপুর পৌর শহরের মালাউড়ী গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার কাকরাইদের একটি ওয়াজ মাহফিল থেকে নেহাল বন্ধুর মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পৌর এলাকার চাড়ালজানীতে পৌঁছার পর তিনি হঠাৎ পেছন থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন।

তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির দুদিন পর চিকৎসাধীন তার মৃত্যু হল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version