Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ সাংবাদিক আহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছে। আহতরা হলেন, দৈনিক বাংলাদেশের খবর ও সময়নিউজ২৪ডটকম এর ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ তালুকদার, দৈনিক সকালের সময় এর ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও বিডি২৪লাইভ ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি ফরমান শেখ ও দৈনিক তরুণ কণ্ঠ এর ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন। আহত ৩ জন সাংবাদিক ভূঞাপুর উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার মালাউবাড়ী অটো রাইসমিল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। মধুপুর থানার ইনচার্জ অফিসার মো. তারিক কামাল এ ঘটনার বিষয়টি গণমাধ্যম কর্মীদের সত্যতা নিশ্চিত করেছেন।

পরে অটো রাইস মিলের কর্মরত শ্রমিকরা তাদের তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সাথে থাকা আরো কয়েকজন সহকর্মীদের মোবাইল ফোনে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্মরত ডাক্তারা তাদের চিকিৎসা প্রদান করেন।

স্থানীয়রা বলেন, এক যোগে ৪টি মোটরসাইকলে নিয়ে মধুপুর যাচ্ছিলেন। তার মধ্য সবার পেছনে পড়েছিলেন আহত হওয়া তিন মোটরসাইকেল আরোহী। তারা মালাউবাড়ী মোড়ে পৌঁছলে মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে তিন সাংবাদিক আহত হয়। এতে মোটরসাইকেল চালক বেশী আঘাত পায়। পরে তাদের ব্যবহত মোবাইল থেকে তাদের সাথে থাকা সহকর্মীদের ফোন করলে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version