Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিক ছবি

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে রাসেল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) সকালে শহরের বেড়াবোচনা বউবাজার এলাকার একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল ওই এলাকার মাজম আলীর ছেলে।

জানা যায়, সকালে বউবাজার এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। রাসেল এলাকায় মা’দকসেবী হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয়রা জানান।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হ’ত্যা নাকি আ’ত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version