Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে সন্দ্বীপ সাহা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ওই এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্দ্বীপ একই এলাকার বাসিন্দা।

জানা যায়, স্থানীয় এক ব্যক্তি সকালে সন্দ্বীপকে ওই পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই সুদীপ সাহা বাংলানিউজকে জানান, ভোরের দিকে বাড়ি থেকে বের হন ছোট ভাই সন্দ্বীপ।

এরপর আর বাড়িতে ফিরে আসেননি। স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারে খবর পেয়ে পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সন্দ্বীপ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। মৃতের পরিবার আবেদন জানালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version