Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে যুবকের লাশ উদ্ধার

 নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের সদর উপজেলা পৌরসভার পাতুলীপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রুবেল (২৬)। সে পাতুলীপাড়ার নাটু মিয়া ও সোনা বানুর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আব্দুল আওয়াল জানান, আনুমানিক দুই থেকে তিনদিন আগে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, মামলার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version