Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে রোহিঙ্গা যুবক আটক

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে এক রোহিঙ্গা যুবক আটক করেছে কালিহাতী থানা পুলিশ। আটককৃত রোহিঙ্গা যুবকটির নাম ইউসুফ আলী (৩২)। শুক্রবার(২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, বল্লা বাজার এলাকায় ২ দিন যাবৎ ওই ব্যাক্তিকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে শুক্রবার দুপুরে কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ১৫ দিন আগে তারা ২০জন চট্রগ্রাম রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিল। তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।

আটককৃত ব্যাক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগামীকাল (২৬ অক্টোবর) ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version