সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম রুহুল (৩০) ।

র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় অভিযান চালালে র্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টাগুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular