Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শিক্ষকদের বেতন ভাতার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দেশের ৭৭৭ জন শিক্ষকদের দীর্ঘ ৩৪ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমববার (২২ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ মাস যাবৎ দেশের ৭৭৭ জন শিক্ষকদের বেতন বকেয়া বন্ধ রয়েছে। বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে আমরা ক্লাস পাচ্ছি না। তাই তাদের বকেয়া বেতন দিয়ে ক্লাস শুরু করার আহবান জানান শিক্ষার্থীরা। একইসাথে মানববন্ধনে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণও করেছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রান্ত, বাকাছাপ’র সভাপতি বাস্তব ষোঘ, আহসান মিয়া, সিয়াম খান, খলিফা ও রামিম প্রমূখ। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version