Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শিশুদের মাঝেও নির্বাচনী আমেজ

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় প্রচারণা জমে উঠেছে। নির্বাচন মানে উৎসব, নির্বাচন মানে দিন রাত ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করা। এ আসনে ভোটারদের পাশাপাশি শিশুদের মাঝেও নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকলেও শিশুদের ব্যস্ততায় রয়েছে ভিন্ন রূপ। শিশুরা ভালো-মন্দ না বুঝলেও প্রার্থীর লিফলেট হাতে নৌকা ও ধানের শীষ স্লোগানে আনন্দ উল্লাস করছে। মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে সেই চিত্র দেখা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই আসনে শুরু হয়েছে প্রার্থীর রাজনৈতিক দল এবং প্রার্থীর সমর্থকদের মধ্যে এক অন্য রকম উৎসবের আমেজ। গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইকিং, মিছিল, মিটিং, পোস্টারিং সহ নানা ধরনের প্রচারণা।

নির্বাচনী প্রচারণঅ শুরু হবার পর বিভিন্ন দলের প্রার্থীর পক্ষে এলাকার প্রত্যন্ত অঞ্চলে চলছে মাইকিং। মাইকের শব্দ পেলেই বিশেষ করে গ্রাম এলাকার ছোট ছোট শিশুরা লিফলেট ও পোস্টারের জন্য পেছন পেছেন ছুটতে থাকে। হাতে একটি দুটি লিফলেট বা পোস্টার পেলেই আনন্দে মেতে ওঠে। তাদের কাছে দল বা প্রার্থী বড় নয়, একসাথে অনেক লিফলেট ও পোস্টার সংগ্রহ করবে এটাই তাদের লক্ষ্য।

বিভিন্ন এলাকায় পথসভা এবং নির্বাচনী সভা হলেই বড়দের পাশাপাশি শিশুরাও সেখানে ভিড় জমায়। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় লিফলেট এবং পোস্টার সংগ্রহের। শিশুদের এভাবে লিফলেট ও পোস্টার সংগ্রহের প্রতিযোগিতা নির্বাচনী প্রচারণায় থাকা নেতাকর্মী এবং প্রার্থীর সমর্থকরাও বেশ উপভোগ করেন।

লিফলেট ও পোস্টার সংগ্রহ করে আবার শিশুদের মধ্যেও মাঝে মাঝে প্রচারণার কাজ শুরু হয়ে যায়। নির্বাচন সম্পর্কে শিশুদের কোনো ধারণা না থাকলেও বিভিন্ন প্রতীক সম্পর্কে তার বিভিন্ন মন্তব্য করে বেশ আনন্দ উপভোগ করে থাকে। শিশুদের এমন নির্বাচনী আমেজ দেখে বড়রা বেশ আনন্দিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version