মাসুদ রানা, টাঙ্গাইল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের পতিতা পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের কান্দা পাড়া এলাকায় টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি উপমা ফারিসাসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিউজ টাঙ্গাইলকে বলেন, শোক দিবসে টাঙ্গাইল সদরের কান্দাপাড়া পতিতা পল্লীতে অবহেলিত যৌন কর্মীর সন্তানদের শিশুদের জন্য শিশু খাদ্য ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করেছি। করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবন যাপন করছে পতিতা পল্লীর লোকজন । তাই খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।

