Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শ্রমিক সর্দারকে পিটিয়ে হ’ত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের এক শ্রমিক সর্দারকে পিটিয়ে হ’ত্যা করেছে দু’র্বৃত্তরা। শনিবার মধ্যরাতে সদর উপজেলার লতিফপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত মো. শামছুল হক (৫০) দেলদুয়ার উপজেলার কৈজুরী এলাকার দুখু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষে রাতে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি দেলদুয়ার উপজেলার কৈজুরী ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার লতিফপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দু’র্বৃত্ত তার পথরোধ করে। এক পর্যায়ে শামছুল হককে আটকে রেখে তার সাথে থাকা অপরযাত্রী মো. হালিম মিয়া ও অটো চালককে দ্রুত চলে যেতে বলেন তারা। ঘটনাটি আঁচ করতে পেরে তারা স্থানীয় লোকজন ডাকতে থাকেন। কিন্তু দু’র্বৃত্তরা শামছুল হককে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ছুটে এলে দু’র্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃ’ত্যু হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’র্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version