Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাশিদুল ইসলাম

ফরমান শেখ: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) মো. রাশিদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

পরে ওই সভায় ভূঞাপুর থানা (তদন্ত কর্মকর্তা) এনামুল চৌধুরী মো. রাশিদুল ইসলামের পক্ষে শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চত করেছেন ওসি মো. রাশিদুল ইসলাম।

ভূঞাপুর থানা সূত্র জানায়- মহামারি করোনাভাইরাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তিনি শেষ্ঠ ওসি নির্বাচিত হন।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন- শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version