Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শ্রেষ্ঠ প্রথম প্রতিবেদকের পুরস্কার পেলেন সাংবাদিক অভিজিৎ ঘোষ

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রথম প্রতিবেদকের সম্মাননা ও পুরস্কার পেলেন দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা ও দৈনিক মজলুমের কণ্ঠের স্টাফ রিপোর্টার অভিজিৎ ঘোষ।

শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে এই সম্মাননা স্বারক তুলে দেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. নেছার উদ্দিন জুয়েল।

দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক খন্দকার ওয়াশিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকিরুল মওলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version