নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় ইউসুফ আলী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার দুপুরে উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মধুপুর থানার এসআই হুমায়ন ফরিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত ইউসুফ আলী উপজেলার আঙ্গিনাপাড়া এলাকার রবি সওদাগরের ছেলে। নিহত ইউসুফ মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এসআই হুমায়ন ফরিদ বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি একটি বাস উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেলের একজন নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
