Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সদর অাসনে আ’লীগের প্রচার গাড়ি ও মাইক ভাঙচুরের অভিযোগ

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের চারটি প্রচারকারী সিএনজি, একটি মাইক্রোবাস, ৮টি মাইক ভাঙচুর করেছে বলে জানা গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শহীদ স্মৃতি পৌরউদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে ১২টি উপজেলার ৮ টি আসনের মধ্যে ৭টি আসনের আওয়ামী লীগের প্রার্থীদের নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন।এবং মহাজোটের জন্য (জাতীয় পার্টি) একটি আসন ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি ।

অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছিলেন। অপরদিক থেকে লাঙ্গলের সমর্থকরা মিছিল নিয়ে শহরের দিকে আসছিলেন। দু’গ্রুপ সামনা-সামনি হলে তাদের মধ্যে স্লোগান নিয়ে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নৌকার প্রচারণার একটি মাইক্রোবাস ও চারটি সিএনজিতে হামলা করে লাঙ্গলের সমর্থকেরা। হামলায় বাধা দিতে গেলে সিএনজির দুই চালককে মারধর করে ও প্রচারণার আটটি মাইক ভাঙচুর করে। মনিরের সমর্থকরা বেশ কিছু বাঁশের লাঠি, হকিস্টিক, জিআই পাইপের লাঙ্গল প্রতীক নিয়ে আওয়ামী লীগের সমর্থেকর উপর হামলা করে বলে ছানোয়ার হোসেন এমপি অভিযোগ করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন এমপি বলেন, জাতীয় পার্টির প্রার্থী শফীউল্লাহ আল মুনিরের উস্কানীতে এ হামলা হয়েছে। জিআই পাইপ দিয়ে লাঙল প্রতীক বানিয়েছে জাতীয় পার্টির সমর্থকেরা। সেই জিআই পাইপের প্রতীক দিয়েই তারা হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version