Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে আলোচনা সভা

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, গুজব ও মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভা মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তাই সরকারের উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হলে মাদক নির্মূল করা সম্ভব। এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। ধর্মীয় উষ্কানীমূলক কথা না বলা বা সামাজিক মাধ্যমে প্রচার না করার ব্যাপারে আলেমদেরকে সচেতন হতে হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version