Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সর্বোচ্চ করদাতার পুরস্কার পেলেন পাপন কুমার ভানু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ২০১৮-১৯ করবর্ষে টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনীত হয়েছেন মের্সাস দাস ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাপন কুমার ভানু। সে টাঙ্গাইল সদর উপজেলার দেওলা গ্রামের মৃত লক্ষী কান্ত দাস ও মাতা নীলু রানী দাসের ছেলে। বুধবার গাজীপুর বঙ্গতাজ অডিটরিয়ামে টাঙ্গাইল জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

সেরা করদাতা সম্মাননা প্রদান ও আয়কর মেলা ২০১৯ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ,ক,ম, মোজাম্মেল হক। গাজিপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আলী আসগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, গাজিপুর ৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজিপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মো. আজমত উল্লাহ খান প্রমুখ।

পরে মের্সাস দাস ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাপন কুমার ভানু অতিথিবৃন্দের কাছ থেকে টাঙ্গাইল জেলা সর্বোচ্চ করদাতার সনদপত্র ও সম্মাননা গ্রহন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version